ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে : মাহফুজ আলম

আবারও এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছুই লেখেননি এই উপদেষ্টা।


পোস্টে তিনি লিখেছেন- ‌‘১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে!’


তার পোস্টে তায়েফুর রহমান নামের একজন কমেন্ট করেছেন, ‘১/১১-এর আগে রাস্তা এবং রাজনীতির যে প্রেক্ষাপট ছিল, আজ তা অনুপস্থিত অথবা আমাদের কাছে দৃশ্যমান নয়। আপনি একবাক্যে যদি এ রকম কথা বলেন তাহলে কিভাবে হবে, বলুন?’


আদনান আরিফ সালিম লিখেছেন, বাতাসে ১/১১ এর দুর্গন্ধ ভেসে আসছে বহু আগে থেকেই। অথর্ব উপদেষ্টা পরিষদের লাগামহীন ভুল সিদ্ধান্ত ও ব্যক্তিস্বার্থ চরিতার্থকরণ। পোলাপানের সীমাহীন বাড়াবাড়ি এবং একে অন্যের পিছনে লাগার প্রবণতা, জুলাইয়ের অংশীজনদের সীমাহীন লোভ আর দায়িত্বজ্ঞানহীন আচরণ। রাজনৈতিক দলগুলোর অসহিষ্ণু আরচণ কোনটা ছেড়ে কোনটাকে দায়ী করা যাবে? Mahfuj Alam ??


ads
ads
ads

Our Facebook Page

↑